পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) ঘোষিত নার্স নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে আন্দোলনকারী ডিপ্লোমা ও গ্রাজুয়েট বেকার নার্সদের দাবি মেনে নিয়েছে সরকার। ফলে এখন পরীক্ষা নয়, আগের নিয়মেই ব্যাচ, মেধা ও সিনিয়রিটি ভিত্তিতেই নার্স নিয়োগ হবে।রোববার সকালে নার্স নেতাদের ধানমন্ডির বাসায় ডেকে স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম এ কথা জানান। সেবা পরিদফতরের ভারপ্রাপ্ত পরিচালক নিলুফার ফারহাদ ও বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি রিনা আক্তার এ খবরের সত্যতা নিশ্চিত করেন।এদিকে, এ খবর ছড়িয়ে পড়লে গত একমাসেরও বেশি সময় যাবত জাতীয় প্রেস ক্লাবের সামনের ফুটপাতে অবস্থান করা আন্দোলনরত নার্সদের মধ্যে খুশির বন্যা বয়ে যায়। গত ২৮ মার্চ পিএসসি পরীক্ষার মাধ্যমে সাড়ে তিন সহস্রাধিক নার্স তাদের দাবি আদায়ে আন্দোলনে করে আসছিলেন বেকার নার্সরা।দাবি আদায়ের পর রিনা আক্তার তার প্রতিক্রিয়ায় বলেন, আমাদের এই দাবি মেনে নেয়ায় নার্সবান্ধব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি।নার্সনেত্রী রিনা আক্তার বলেন, এই মে দিবসে আমাদের দাবি মেনে নেয়ায় সরকার আবারও প্রমাণ করল তারা নার্সবান্ধব। সবাই মিলে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।আন্দোলনরত নার্স আসমা আক্তার তার প্রতিক্রিয়ায় বলেন, নার্সবান্ধব মাননীয় প্রধানমন্ত্রীকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজ আমরা খুবই খুশি।আন্দোলনরত নার্স কামরুন্নাহার তার প্রতিক্রিয়ায় বলেন, আমাদের প্রধানমন্ত্রী নার্সবান্ধব। আমরা যে এই মানবেতর জীবন-যাপন করছি তা দেখেই নার্সদের দাবি মেনে নিয়েছেন।কামরুন্নাহার বলেন, দেশে নার্সদের সংকট চলছে, এই সংকটকালে ব্যাচ মেধা জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের আমাদের দাবি মেনে নিয়েছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।প্রসঙ্গত, সিনিয়র স্টাফ নার্স নিয়োগে সরকারি কর্মকমিশনের প্রকাশিত বিজ্ঞপ্তি বাতিল করে ব্যাচ, যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিযোগ দেয়ার জন্য ২৮ ধরে প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন ও বেসিক গ্রাজুয়েট নার্সেস এসোসিয়েশন।
Welcome To B News Just another WordPress site
