Thursday , 16 July 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » সারাদেশ » ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে এক তরুণীর মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচার, কারাগারে যুবক

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে এক তরুণীর মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচার, কারাগারে যুবক

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে এক তরুণীর মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচারের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক যুবককে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। গত ২০ অক্টোবর ময়মনসিংহ মেডিক্যাল মর্গে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার যুবকের নাম আবু সাঈদ (১৯)।

সূত্র জানায়, গত ১৯ অক্টোবর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করা এক তরুণীর (২০) মরদেহ উদ্ধার করে হালুয়াঘাট থানা পুলিশ। সেই লাশ পরদিন মাহেন্দ্রযোগে হালুয়াঘাট থেকে ময়মনসিংহ মেডিক্যালের মর্গে নিয়ে আসেন স্থানীয় লাশবাহক আবু সাঈদ। লাশের ময়নাতদন্ত শেষে সেখানে শারীরিক সম্পর্কের প্রমাণ পান চিকিৎসক।

মামলায় বলা হয়, আবু সাঈদ গত ২০ অক্টোবর দুপুরে মেডিক্যালের মর্গে লাশটিকে ধর্ষণ করে। এ সময় মর্গে কেউ ছিল না।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিব্বিরুল ইসলাম বলেন, আবু সাঈদকে জেলহাজতে পাঠানো হয়েছে। এটি একটি অকল্পনীয় ঘটনা।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top