ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে এক তরুণীর মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচার, কারাগারে যুবক
Posted by: bnews24
October 22, 2025
in সারাদেশ
Leave a comment
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে এক তরুণীর মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচারের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক যুবককে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। গত ২০ অক্টোবর ময়মনসিংহ মেডিক্যাল মর্গে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার যুবকের নাম আবু সাঈদ (১৯)।
তিনি হালুয়াঘাট উপজেলার খন্দকপাড়া গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।
সূত্র জানায়, গত ১৯ অক্টোবর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করা এক তরুণীর (২০) মরদেহ উদ্ধার করে হালুয়াঘাট থানা পুলিশ। সেই লাশ পরদিন মাহেন্দ্রযোগে হালুয়াঘাট থেকে ময়মনসিংহ মেডিক্যালের মর্গে নিয়ে আসেন স্থানীয় লাশবাহক আবু সাঈদ। লাশের ময়নাতদন্ত শেষে সেখানে শারীরিক সম্পর্কের প্রমাণ পান চিকিৎসক।
চিকিৎসক বিষয়টি হালুয়াঘাটের পুলিশকে জানালে পুলিশ কৌশলে গত মঙ্গলবার আবু সাঈদকে আটক করে। পরে এসআই জামাল মিয়া বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন।
মামলায় বলা হয়, আবু সাঈদ গত ২০ অক্টোবর দুপুরে মেডিক্যালের মর্গে লাশটিকে ধর্ষণ করে। এ সময় মর্গে কেউ ছিল না।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিব্বিরুল ইসলাম বলেন, আবু সাঈদকে জেলহাজতে পাঠানো হয়েছে। এটি একটি অকল্পনীয় ঘটনা।
2025-10-22