Thursday , 16 July 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » মফঃস্বল » ভারি বর্ষণে সিলেটে নদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা

ভারি বর্ষণে সিলেটে নদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা

ভারি বর্ষণে ভারতের উজান থেকে নেমে আসা ঢল ও সিলেটে টানা বৃষ্টির কারণে জেলার নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। দুই পয়েন্টে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বেড়েছে প্রায় সব নদ-নদীর পানি।

পানি উন্নয়ন বোর্ড সিলেট কার্যালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার বিকেল পর্যন্ত কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার দশমিক ২২ সেন্টিমিটার ওপর দিয়ে এবং জকিগঞ্জ উপজেলার অমলসিদে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার দশমিক ৯৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয়ের আবহাওয়াবিদ শাহ মো. সজিব ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৬টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সিলেটে ৫৫ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

 

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top