নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজন নিহত হয়েছে।
পুলিশ জানায়, গত রাতে ঢাকা-সিলেট মহাসড়কের বাগদি এলাকায় যানবাহনে ডাকাতির চেষ্টা চালায় দুর্বৃত্তরা। একপর্যায়ে স্থানীয়রা ডাকাত সন্দেহে একজনকে ধরে গণপিটুনি দিলে মৃত্যু হয় তার।
এসময় ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
Welcome To B News Just another WordPress site
