Thursday , 14 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » বিনোদন » ‘নলিনী’র শুটিংয়ে প্রিয়াঙ্কাকে বিশ্বভারতীর ‘না’

‘নলিনী’র শুটিংয়ে প্রিয়াঙ্কাকে বিশ্বভারতীর ‘না’

বিশ্বভারতী কর্তৃপক্ষ আজ বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার প্রোডাকশন কম্পানিকে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘নলিনী’ সিনেমার শুটিং করতে দেয়া হবে না।

‘নলিনী’ সিনেমার গল্পটা একটু বিতর্কিত। কারণ এই সিনেমার কাহিনি আবর্তিত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং তাঁর চেয়ে বয়সে তিন বছরের বড় অন্নপূর্ণা তুরখুদের সম্পর্ক নিয়ে। সতেরো বছরের কবি মুম্বাইয়ে অন্নপূর্ণার বাড়িতে দুমাস কাটিয়েছিলেন বিলেত যাওয়ার আগে। কবিগুরুর দাদা সত্যেন্দ্রনাথের বন্ধু ছিলেন অন্নপূর্ণার বাবা আত্মারাম। অন্নপূর্ণাকেই কবি কবি ‘নলিনী’ নামে ডাকতেন। কবি মূলত তুরখুদদের বাড়িতে থেকেছিলেন ইংল্যান্ড যাওয়ার আগে বিলেতি আদব কায়দা শেখার জন্যে।

কবি যেহেতু নলিনীকে নিয়ে পরবর্তী জীবনে অনেকবার লিখেছেন, তাই ধারণা করা হয় ওই দুমাসে তাঁদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়।

এটি একটি আত্মজীবনীমূলক ফিল্ম এবং সিনেমার স্ক্রিপ্টও আমরা বিশ্বভারতী থেকে অনুমোদন করিয়ে নিয়েছিলাম। কিন্তু আমাদের জানানো হয়েছে এই সিনেমার শুট বিশ্বভারতীতে করা যাবে না, বলেন চিত্র পরিচালক উজ্জ্বল চ্যাটার্জি।

উজ্জ্বল চ্যাটার্জি আজ বিশ্বভারতীর কার্যনির্বাহী উপাচার্য সবুজকলি সেনের সাথে দেখা করেন এবং ফিল্মটি শান্তিনিকেতনে শুট করার আবেদন জানান।

আগের কার্যনির্বাহী উপাচার্য স্বপন দত্ত ‘নলিনী’ সিনেমার শুটিংয়ে সম্মতি দিয়েছিলেন। কিন্তু এখন আমাদের না করে দেওয়া হয়েছে, বলেন চিত্র পরিচালক।

ছবিতে ১৭ বছরের কবির চরিত্রে দেখা যাবে সাহেব ভট্টাচার্যকে। বয়স্কালে কবির চরিত্রে থাকবেন সৌমিত্র চ্যাটার্জি। মারাঠি অভিনেত্রী বৈদেহী পরাশুরামী ‘নলিনী’ চরিত্রে অভিনয় করবেন এবং কবির বাবা দেবেন্দ্রনাথের চরিত্রে অভিনয় করবেন ভিক্টর ব্যানার্জি। ‘নলিনী’ সিনেমাটি ইংরেজিতেও তৈরি হওয়ার  পরিকল্পনা আছে। আর ইংরেজি ছবিতে ‘নলিনী’ চরিত্রে অভিনয় করবেন প্রিয়াঙ্কা চোপড়া নিজে, জানান উজ্জ্বল চ্যাটার্জি।

সবুজকলি সেন বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি কোনো বাণিজ্যিক ছবির শুটিং বিশ্বভারতীতে করতে দেবো না। তাই আমরা এ সিনেমার শুটিংয়ের অনুমতি দিচ্ছি না।

এই সিদ্ধান্তে অসন্তুষ্ট প্রিয়াঙ্কা চোপড়ার প্রোডাকশন কম্পানি। তারা দিল্লিতে নরেন্দ্র মোদী সরকারের কাছে আবেদন করবেন শুটিংয়ের অনুমোদনের  জন্য, পরবর্তি পদক্ষেপের কথা তুলে ধরেন পরিচালক।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top