শেখ জাহিদ বিন আজিমঃ- রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ৪টি দোকানে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের দায়ে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ২৪৬ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে।
জানা গেছে, গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও রাজবাড়ী পরিবেশ অধিদপ্তর যৌথভাবে গোয়ালন্দ বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। এসময় ৪টি দোকানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের দায়ে মোট ৭ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করাসহ মোট ২৪৬ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।
পরিবেশ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হারুন-অর-রশিদ বলেন, পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর কর্তৃক এরূপ কার্যক্রম চলমান থাকবে।
Welcome To B News Just another WordPress site
