Monday , 1 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » সারাদেশ » ডাকসু নির্বাচনে  ২৮টি পদের বিপরীতে মোট ৪৭১ জন প্রার্থী
ডাকসু নির্বাচনে  ২৮টি পদের বিপরীতে মোট ৪৭১ জন প্রার্থী

ডাকসু নির্বাচনে  ২৮টি পদের বিপরীতে মোট ৪৭১ জন প্রার্থী

মোঃ ইউসুফ খান: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে।  যেখানে  ২৮টি পদের বিপরীতে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে নারী প্রার্থী আছেন ৬২ জন। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে এই তালিকা প্রকাশ করা হয়।

ঘোষিত তালিকা অনুযায়ী, সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী রয়েছেন।

এছাড়াও, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ১৭ জন, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ১১ জন, আন্তর্জাতিক সম্পাদক পদে ১৪ জন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ১৯ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ১২ জন, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে ৯ জন, ক্রীড়া সম্পাদক পদে ১৩ জন, ছাত্র পরিবহন সম্পাদক পদে ১২ জন, সমাজসেবা সম্পাদক পদে ১৭ জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ১৫ জন, মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পদে ১১ জন এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে ১৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সদস্য পদে প্রতিদ্বন্দ্বীর সংখ্যা ২১৭ জন।

জানা গেছে, প্রাথমিক বাছাই প্রক্রিয়ার পর ২৮ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। এছাড়া, প্রাথমিক বাছাইয়ে বাদ পড়া ১০ জন প্রার্থী আপিল না করায় তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top