Thursday , 16 July 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » জাতীয় » চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনায় যৌথ বাহিনী মোতায়েন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনায় যৌথ বাহিনী মোতায়েন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনায় রোববার (৩১ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে। এর আগে বিকেল ৩টায় হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট বাজারের পূর্ব সীমা থেকে রেলগেট পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন।

সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন, যার মধ্যে প্রায় ৩০ জনের অবস্থা গুরুতর। দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সমঝোতার চেষ্টায় গেলে উপউপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন, উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন ও প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ আহত হন। এ সময় স্থানীয়রা শিক্ষার্থীদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী মিলন হোসেন সরকার বলেন, “সকাল থেকে স্থানীয় বাসিন্দারা আমাদের ওপর হামলা চালায়। বাসায় বাসায় আক্রমণ করে। দুপুরে সমঝোতার চেষ্টা করতে গেলে প্রক্টর ও উপউপাচার্যরা আহত হন। যৌথ বাহিনী ৪টার দিকে এসেছে। তারা আগে আসলে অনেক শিক্ষার্থী আহত হতো না। এর দায় সরকারকে নিতে হবে।”

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top