শেখ জাহিদ বিন আজিমঃ- রোববার (১৭ আগস্ট) দুপুরে দুই শিক্ষকের বিদায় সংবর্ধনা উপলক্ষে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ে স্মৃতিচারণমূলক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সিনিয়র শিক্ষক মোশারফ হোসেন দীর্ঘ ৩০ বছর ৯ মাস ১৬ দিন ও সিনিয়র শিক্ষক প্রাণকৃষ্ণ সাহা দীর্ঘ ২৯ বছর রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মরত ছিলেন। প্রাণকৃষ্ণ সাহার আজ শেষ কর্মদিবস ছিল এবং মোশারফ হোসেন জানুয়ারি মাসের ৭ তারিখে অবসর গ্রহণ করেন। তারা দুজনই দীর্ঘ ৩০ বছর স্কুলে শিক্ষার্থীদের পড়িয়েছেন। তাদের বিদায়কে স্মরণীয় করে রাখতে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বিদায় জানানো হয়েছে। এ সময় স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা ঘোড়ার গাড়ির পেছনে পায়ে হেঁটে শ্রদ্ধা পদযাত্রা করে। পরে তাদেরকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারীসহ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
Welcome To B News Just another WordPress site
