মোঃ কবির হোসেন: ঢাকার আশপাশের এলাকায় এখনো গণপিটুনি বা ‘মব জাস্টিস’ চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (১৮ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ১২তম সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আমরা চাই গণপিটুনি যতটা সম্ভব কমানো যায়। কয়েকদিন আগে রংপুরে একটি ঘটনা ঘটেছে। ঢাকায় গণপিটুনি কমে গেলেও আশেপাশের এলাকায় এখনো কিছু ঘটনা ঘটছে। আমরা এটি কমিয়ে আনার চেষ্টা করছি।”
সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে, যার মধ্যে রয়েছে জুলাই মাসে হওয়া হত্যাকাণ্ডগুলোর মামলা রেকর্ড, সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, গণপিটুনির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা, ছিনতাই ও চাঁদাবাজদের দমন, এবং শীর্ষ সন্ত্রাসীদের জামিন বিষয়ক বিষয়াদি।
Welcome To B News Just another WordPress site
