বগুড়া সদর বৃন্দাবন পাড়া পশ্চিমপাড়া এলাকায় আপন সামাজিক সংস্থা (এনজিও) থেকে চাঁদা দাবিকে কেন্দ্র করে সংঘর্ষের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় নির্বাহী পরিচালক, মোছাঃ পারভিন আক্তার।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট ২০২৫ ইং, রোজ শনিবার সকাল আনুমানিক ৮টার দিকে মোঃ সুজন খলিফা, মোঃ নূর মোহাম্মদ, সুমি বেগম ও শিউলী বেগম সহ আরও কয়েকজন মিলে পারভিন আক্তারের কাছে চাঁদার টাকার জন্য চাপ প্রয়োগ করেন। অভিযোগকারীর দাবি, তারা অবৈধভাবে টাকা আদায়ের চেষ্টা করে এবং বিভিন্ন হুমকি-ধমকি দেয়।
তিনি আরও উল্লেখ করেন, ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তরা গালিগালাজ, ভাঙচুর এবং প্রাণনাশের হুমকি দেয়। এ সময় স্থানীয় লোকজন জড়ো হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অভিযোগকারী বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে অভিযোগের সত্যতা যাচাই ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে বগুড়া সদর থানা পুলিশ।
বগুড়া জেলা প্রতিনিধি : বাপ্পি মাহমুদ।
newsfair24.com,NFtvbd.com
Welcome To B News Just another WordPress site
