Monday , 20 April 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » সারাদেশ » রাজবাড়ীর সন্তান কুরমান শেখের মৃত্যু বার্ষিকী আজ, কোটা সংস্কার আন্দোলনে মৃত্যু
রাজবাড়ীর সন্তান কুরমান শেখের মৃত্যু বার্ষিকী আজ, কোটা সংস্কার আন্দোলনে মৃত্যু

রাজবাড়ীর সন্তান কুরমান শেখের মৃত্যু বার্ষিকী আজ, কোটা সংস্কার আন্দোলনে মৃত্যু

শেখ জাহিদ বিন আজিমঃ- কোটা সংস্কার আন্দোলন ঘিরে কারফিউ চলাকালে ঢাকার সাভার বাসস্ট্যান্ডের পাশে মাছ বাজার এলাকায় পুলিশের গুলিতে প্রাণ হারানো মুরগী ব্যবসায়ী শারীরিক প্রতিবন্ধী কুরমান শেখ(৪৯) এর প্রথম শাহাদত বার্ষিকী আজ ২০শে জুলাই।

ঠিক এক বছর আগে ২০২৪ সালের এই দিনে কোটা সংস্কার আন্দোলন ঘিরে কারফিউ চলাকালে ঢাকার সাভার বাসস্ট্যান্ডের পাশে মাছ বাজার এলাকায় বুকে ও পায়ে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন তিনি।

কুরমান শেখ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের পূর্ব রতনদিয়া গ্রামের মৃত মেহের শেখের ছেলে। স্ত্রী আর ১ ছেলে ও ১ মেয়েকে নিয়ে ছিলো কুরমান শেখের সংসার। তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

তার ছেলে রমজান শেখ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী আর মেয়ে মিতু আক্তার ঢাকার একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী। ছেলে ও মেয়ের জীবনের সব স্বপ্ন, ভরসা আর ভবিষ্যৎ দিকনির্দেশনা ছিল বাবা কুরমান শেখকে ঘিরেই। তার আকস্মিক মৃত্যুর এক বছর পরেও পরিবারটি এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি।

ঘটনার ওই দিনই রাত ৯টার দিকে কুরমান শেখের মরদেহ গ্রামের বাড়ীতে এনে রাত ১১টার দিকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

 

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top