Thursday , 16 April 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » সারাদেশ » আসন্ন ইলিশ মৌসুমে বাজারে
আসন্ন ইলিশ মৌসুমে বাজারে

আসন্ন ইলিশ মৌসুমে বাজারে

আসন্ন ইলিশ মৌসুমে বাজারে ইলিশের সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমে আসার সম্ভাবনার কথা জানিয়েছে মৎস্য অধিদপ্তর ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। দীর্ঘদিন পর এই সুখবরটি ভোক্তাদের মাঝে স্বস্তি ও আশার সঞ্চার করেছে।
চাঁদপুর, ভোলা, বরিশালসহ দেশের প্রধান ইলিশ উৎপাদনকারী অঞ্চলে এবার ইলিশের প্রজনন পরিস্থিতি বেশ ইতিবাচক ছিল। গত মৌসুমে মা ইলিশ রক্ষায় সফল অভিযানের ফলে এ বছর মাছের পরিমাণ বাড়বে বলে আশা করছেন জেলেরা। ফলে বাজারে ইলিশের জোগান বাড়বে এবং তা সরাসরি প্রভাব ফেলবে দামে।
চাঁদপুরের একজন জেলে আব্দুল মালেক জানান, “গত কয়েক বছরের তুলনায় এবার নদীতে ইলিশ বেশি দেখা যাচ্ছে। যদি প্রাকৃতিক দুর্যোগ না হয়, তাহলে মাছের পরিমাণ ভালোই হবে। মৎস্য অধিদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “আমরা আশা করছি, আগামী মৌসুমে দেশের বাজারে গড়ে ১৫/২০ শতাংশ ইলিশ বেশি সরবরাহ হবে। ফলে দাম কিছুটা কমে ভোক্তারা স্বস্তি পাবে।তবে বাজার বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, সরবরাহ বাড়লেও যদি মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ও কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়। এজন্য সরকারের নজরদারি এবং বাজার নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।
বগুড়া জেলা প্রতিনিধি : বাপ্পি মাহমুদ ।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top