Monday , 1 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » স্বাস্থ্য » ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ছয়জনের মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ছয়জনের মৃত্যু

এডিস মশাজনিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ৪২১ জনের মৃত্যু হলো।

গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৮৩ জন রোগী। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ৮১ হাজার ৬৮ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত ছয়জনের মধ্যে তিনজন ঢাকা বিভাগের। এ ছাড়া দুজন চট্টগ্রাম এবং একজন ময়মনসিংহ বিভাগে মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে এক হাজার ১০৪ ডেঙ্গু রোগী।

এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত সুস্থ হয়ে ৭৬ হাজার ৬৩৮ জন ছাড়পত্র পেয়েছে।বর্তমানের দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে চার হাজার ৪৩০ ডেঙ্গু রোগী।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top