Tuesday , 30 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » সারাদেশ » রাজধানীর যেসব এলাকায় আগামীকাল ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

রাজধানীর যেসব এলাকায় আগামীকাল ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য বৃহস্পতিবার (১১ জুলাই) রাজধানীর বেশ কিছু এলাকায় ১০ ঘণ্টা পর্যন্ত সব ধরণের গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (১০ জুলাই) তিতাস গ্যাস ডিস্টিবিউশন কম্পানি লিমিটেড থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ১০ ঘণ্টা রাজধানীর কলাবাগান, কাঁঠালবাগান, পূর্ব রাজাবাজার, গ্রিন রোড, ও পান্থপথ এলাকায় বিদ্যমান সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া, আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস।’

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top