বাংলাদেশে প্রবল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষয়ক্ষতির ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শোক বার্তা পাঠিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।
বৃহস্পতিবার (৩০ মে) ঢাকায় জাপান দূতাবাস এ তথ্য জানিয়েছে।
শোক বার্তায় জাপানের প্রধানমন্ত্রী বলেন, ‘আমি এটা জেনে গভীরভাবে দুঃখিত যে, বাংলাদেশে আঘাত হানা ঘূর্ণিঝড়ের ফলে বহু মূল্যবান প্রাণহানি হয়েছে। বিশেষ করে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে।’
‘জাপান সরকারের পক্ষ থেকে আমি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছি। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এছাড়া আমি দুর্যোগে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
‘জাপান সরকার ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্ত এলাকা দ্রুত পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য চেষ্টার কোনো কমতি রাখবে না। আমি আবারও বলতে চাই যে, জাপান সবসময় বাংলাদেশের পাশে থাকবে’, – বলেন জাপানের প্রধানমন্ত্রী।
Welcome To B News Just another WordPress site
