Tuesday , 30 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » সারাদেশ » ইজতেমার আখেরি মোনাজাত উপলক্ষে মধ্যরাত থেকে বন্ধ যেসব সড়ক

ইজতেমার আখেরি মোনাজাত উপলক্ষে মধ্যরাত থেকে বন্ধ যেসব সড়ক

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত উপলক্ষে শনিবার (১০ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে টঙ্গী ও এর আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন জিএমপি কমিশনার। তিনি জানান, রাত ১২টা থেকে টঙ্গী-কামারপাড়া রোডসহ আশপাশের এলাকার মহাসড়কে যান চলাচল বন্ধ থাকবে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) ইজতেমা ময়দানের গাজীপুর মহানগর পুলিশের নিয়ন্ত্রণকক্ষে এ তথ্য জানিয়েছেন জিএমপি কমিশনার মাহবুব আলম।

জিএমপি জানিয়েছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুরের ভোগরা বাইপাস পর্যন্ত এবং আবদুল্লাহপুর থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে।

জিএমপি কমিশনার বলেন, ময়মনসিংহ ও গাজীপুরগামী যানবাহনগুলোকে গাবতলী দিয়ে কোনাবাড়ি হয়ে এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী যানবাহনগুলোকে ভোগরা বাইপাস দিয়ে ৩০০ ফুট রাস্তা ব্যবহার করে চলাচল করতে বলা হয়েছে। এ সময় এসব সড়ক হয়ে কোনো পণ্যবাহী গাড়ি চলতে দেওয়া হবে না। তবে ইজতেমা সংশ্লিষ্ট সব ধরনের যান চলাচল স্বাভাবিক থাকবে।

এ সময় তিনি আখেরি মোনাজাত শেষে মুসল্লিদের ভোগান্তি দূর করতে যানবাহনে অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top