রাজধানীর হাতিরঝিল এলাকার পুলিশ প্লাজার পেছনে ঝিল কুটুম ক্যাফেতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (১৪ জুন) বিকেল ৫টা ৪০ মিনিটে আগুনের সংবাদ পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস অধিদপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, বিকেল পৌনে ৫টা ৪০ মিনিটের দিকে আগুনের সংবাদ পাই। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পাঁচটি ইউনিট পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি বলে উল্লেখ করেন তিনি।
Welcome To B News Just another WordPress site
