শেখ জাহিদ বিন আজিমঃ নানা অনিয়মের অভিযোগে রাজবাড়ী বিআরটিএ অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় নগদ ৭২ হাজার ৪২০ টাকাসহ চারজনকে আটক করা হয়।
বুধবার (৭ মে) দুপুর থেকে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের সহকারী পরিচালক মো. মুস্তাফিজ এ অভিযান পরিচালন করেন।
এ সময় আশিক খানের কাছ থেকে নগদ ৩৩ হাজার ১০০ টাকা, লিয়াকত আলীর থেকে ১৪ হাজার ২৪০ টাকা উদ্ধার এবং বিআরটিএ অফিসের সিল কন্ট্রাক্টর আকরামুজ্জামানের কাছ থেকে ২৫ হাজার ৮০ টাকা জব্দ করা হয়েছে।
অভিযোগ রয়েছে, রাজবাড়ী বিআরটিএ অফিসের কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে দালাল সিন্ডিকেটের মাধ্যমে সেবা গ্রহীতাদের হয়রানি করে ড্রাইভিং লাইসেন্স পাওয়াসহ লিখিত, মৌখিক পরীক্ষায় পাশ করতে আট হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নেওয়া হতো এবং চাহিদা অনুযায়ী টাকা না দিলে পরীক্ষায় ফেল করা হতো।
Welcome To B News Just another WordPress site
