Tuesday , 19 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » সারাদেশ » নিহত ৬, দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কা ত্রিশালে

নিহত ৬, দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কা ত্রিশালে

মোঃমাইন উদ্দিন: ময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কায় ছয়জন নিহত হয়েছেন। এতে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আজ শনিবার বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের তেলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডিউটি কর্মকর্তা সেলিম মিয়া জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনাস্থলেই ৫জন মারা গেছেন। হাসপাতালে নেয়ার পর আরও একজন মারা যান। উদ্ধার অভিযান চলছে বলে জানান তিনি।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top