দেশজুড়ে তাণ্ডব চালানো করোনা মহামারি পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে আজকের মন্ত্রিসভা বৈঠকে কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
মন্ত্রিসভার বৈঠক শেষে সোমবার (৯ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভা বৈঠক। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এতে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী। আর মন্ত্রিসভার অন্য সদস্যরা যোগ দেন সচিবালয় থেকে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘বৈঠকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এটা শিক্ষা মন্ত্রণালয় জানাবে। উনারা এটা নিয়ে আলোচনা করছে কীভাবে কী করা যায়। আগে তো ভ্যাকসিনেশন তারা জোরদার করছে। যাতে ছাত্রদেরও ভ্যাকসিন দিয়ে দেওয়া যায়। তারপরে দেখা যাক। এ বিষয়ে পরে উনারা আপনাদের ব্রিফ করবে।’
Welcome To B News Just another WordPress site
