Saturday , 9 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » সারাদেশ » বিধিনিষেধ শিথিলের প্রজ্ঞাপন জারি

বিধিনিষেধ শিথিলের প্রজ্ঞাপন জারি

করোনা সংক্রমণ রোধে সারা দেশব্যাপী চলমান বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আজ রোববার (৮ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এদিন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, ১১ আগস্ট বুধবার থেকে বিধিনিষেধ শিথিল করে ধীরে ধীরে সবকিছু খুলে দেয়া হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সকল সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত/বেসরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক খোলা থাকবে। বাংলাদেশ সুপ্রিমকোর্ট আদালতসমূহের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে। সড়ক, রেল ও নৌ-পথে আসন সংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে গণপরিবহন/যানবাহন চলাচল করতে পারবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সড়ক পথে গণপরিবহন চলাচলের ক্ষেত্রে স্থানীয় প্রশাসন (সিটি করপোরেশন এলাকায় বিভাগীয় কমিশনার ও জেলা পর্যায়ে জেলা প্রশাসক) নিজ নিজ অধিক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী, সংশ্লিষ্ট দপ্তর/সংস্থা মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা করে প্রতিদিন মোট পরিবহন সংখ্যা অর্ধেক চালু করতে পারবে।

প্রজ্ঞাপন অনুযায়ী শপিংমল, মার্কেট, দোকানপাট খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। হোটেল-রেস্তোরাঁ অর্ধেক আসন ফাঁকা রেখে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top