Friday , 15 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » সারাদেশ » চীনা প্রকৌশলী নিখোঁজ পদ্মা সেতু থেকে নদীতে পড়ে

চীনা প্রকৌশলী নিখোঁজ পদ্মা সেতু থেকে নদীতে পড়ে

পদ্মাসেতু প্রকল্পের নির্মাণাধীন বৈদ্যুতিক খুঁটি থেকে নদীতে পড়ে এক চীনা প্রকৌশলী নিখোঁজ হয়েছেন। নিখোঁজের ১৬ ঘণ্টা পরও চীনা প্রকৌশলী জিয়াওয়ের (২৫) সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার রাত সাড়ে ৮টা থেকে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের বৈদ্যুতিক টাওয়ার নির্মাণ কাজ করার সময় নদীতে পড়ে যান প্রকৌশলী জিয়াও। তাকে খুঁজতে রাত থেকেই নদীতে তল্লাশি অভিযান চালাচ্ছে মাওয়া কোস্টগার্ড ও নৌপুলিশ। বুধবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নদীতে ১০-১২ কিলোমিটার এলাকায় খুঁজেও তাকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন মুন্সিগঞ্জের মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর।
তিনি বলেন, লৌহজং উপজেলার শিমুলিয়া তিন নম্বর ফেরিঘাট বরাবর মাঝ নদীতে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের বৈদ্যুতিক টাওয়ার নির্মাণ কাজে এই প্রকৌশলী নিয়োজিত ছিলেন। সেতু সংশ্লিষ্টদের কাছ থেকে তার নিখোঁজের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়। রাত থেকে আজ দুপুর পর্যন্ত নদীতে ১০-১২ কিলোমিটার এলাকা খুঁজেও তার সন্ধান পাওয়া যায়নি। নদীর পার্শ্ববর্তী সব থানাকে এ বিষয়ে তথ্য পাঠানো হয়েছে।।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top