পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, ‘অপ্রয়োজনীয় চলাফেলা বন্ধ করতে ও যাদের একান্তই বাইরে যাওয়ার প্রয়োজন হবে, তাদের জন্য মুভমেন্ট পাসের ব্যবস্থা করেছে পুলিশ।’
রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে আজ মঙ্গলবার দুপুরে মুভমেন্ট পাসের জন্য ওয়েবসাইটের উদ্বোধন করে এ কথা বলেন তিনি। এই ওয়েবসাইটের মাধ্যমে জরুরি প্রয়োজনে মানুষ মুভমেন্ট পাস নিতে পারবে।
ড. বেনজীর আহমেদ বলেন, ‘সাংবাদিকদের মুভমেন্ট পাস নিতে হবে না। শুধু যারা জরুরি কাজে বাইরে বের হবে, তাদের এই পাস নিতে হবে।’
আইজিপি আরও বলেন, ‘অফিসিয়াল কাজ কিংবা জরুরি প্রয়োজনে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের জন্য মুভমেন্ট পাস নিতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া বন্ধ করতে এই মুভমেন্ট পাসের ব্যবস্থা করা হয়েছে।’
বেনজীর আহমেদ বলেন, ‘গতবছর করোনাভাইরাসের সংক্রমণ যেভাবে নিয়ন্ত্রণ করেছি, এবারও সেভাবে দ্বিতীয় ওয়েভ নিয়ন্ত্রণ করব। তবে অবশ্যই অপ্রয়োজনীয় চলাফেরা বন্ধ করতে হবে। গত বছর লাখ লাখ মানুষ ঢাকা ছেড়েছে। এবারও গত দুদিন ধরে ঢাকা ছাড়ছেন। এগুলো ঠিক না। এগুলো নৈতিকভাবে খুবই অন্যায় কাজ।’
‘গতকাল বিভিন্নভাবে যারা যেখানে পৌঁছেছেন, তারা সেখানেই থাকবেন। গ্রামবাসীকে বলব, লক্ষ্য রাখবেন, যদি আক্রান্ত কেউ থাকে, তাহলে তিনি গ্রামের অন্যকেও আক্রান্ত করবে। তারা সাতদিন ঘরে থাকবে। সরকার যেভাবে বলছে, সেভাবে নির্দেশ মানবেন’, যোগ করেন বেনজীর আহমেদ।
Welcome To B News Just another WordPress site
