Tuesday , 30 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » বিনোদন » ক্যানসারে আক্রান্ত রাখীর মা, চিকিৎসার দায়িত্ব নিলেন সালমান

ক্যানসারে আক্রান্ত রাখীর মা, চিকিৎসার দায়িত্ব নিলেন সালমান

বিগ বস’-এর ঘরে থাকাকালীনই মায়ের অসুস্থতার খবর শুনতে পেয়েছিলেন রাখী সাওয়ান্ত। শোয়ে প্রকাশ্যেই কেঁদেও ফেলেন। এরপরই বিজয়ীর নাম ঘোষণার আগেই ১৪ লক্ষ টাকা নিয়ে বেরিয়ে যান ‘বিগ বস’ থেকে। তবে মায়ের চিকিৎসা করাতে গিয়ে দেখেন বহু ধার-দেনা বাকি। অতঃপর বেজায় সমস্যায় পড়তে হয় অভিনেত্রীকে। রাখী সাওয়ান্তের মায়ের এহেন শারীরিক পরিস্থিতির খবর যায় সালমান খানের কাছে। এরপরই সাহায্যের হাত বাড়িয়ে দেন বলিউডের ভাইজান। রাখী সাওয়ান্তের ক্যানসারে আক্রান্ত মায়ের পাশে দাঁড়ালেন সালমান খান এবং তার ভাই সোহেল খান।

সালমানের আর্থিক সাহায্যের পরই অভিনেত্রীর মায়ের কেমোথেরাপি শুরু হয়। ইতিমধ্যে রাখীর মা জয়া সাওয়ান্তকে চারবার কেমো দেওয়া হয়। এরপর আরও দুটি কেমোথেরাপি হলে অস্ত্রপ্রচারের সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু ‘বিগ বস’-এ গিয়ে তো রাখীর পকেট গড়ের মাঠ! সেরকম টাকা-পয়সা হাতে নেই। ব্যাংকে যা গচ্ছিত ছিল, সেই ভাঁড়ারও শূন্য। অতঃপর শো থেকে টাকা নিয়ে বেরিয়েও যেন দিশেহারা হয়ে পড়েছিলেন রাখী সাওয়ান্ত। তবে পাশে পান ‘বিগ বস’ সঞ্চালক তথা বলিউড সুপারস্টার সালমান খানকে। তিনিই চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করে দেন।
সালমানের এমন উদ্যোগে বেজায় খুশি রাখী সাওয়ান্ত। কৃতজ্ঞতা স্বীকার করে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। যেখানে জয়া সাওয়ান্তকে দেখা যাচ্ছে সালমান ও সোহেলকে দু’হাত ভরে আশীর্বাদ করতে। তিনি বলেন, সালমানের সঙ্গে সব সময় ঈশ্বর রয়েছেন। ঈশ্বর যেন তাদের মঙ্গল করেন, হাসপাতালের বেডে বসে সেই প্রার্থনাই জানিয়েছেন রাখীর মা।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top