Wednesday , 20 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » সারাদেশ » চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু

চাঁদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে হাজীগঞ্জ উপজেলার টঙ্গীরপাড়া এলাকায় অটোরিকশাচাপায় শিশু তানজিনা (৫) এবং সকালে চাঁদপুর শহরের মিশন রোডে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নাজমুল হাসান (৭) নামে আরেক শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় শিশুর মা নাছিমা বেগম আহত হয়েছেন।

নিহত নামজমুল বরিশাল জেলার  বেতাগী বরগুনা থানার বেতাগী খান বাড়ির মো. আব্দুল কাদেরের ছেলে। আর তানজিনা হাজীগঞ্জ উপজেলার টঙ্গীরপাড় প্রধানিয়া বাড়ির কবির হোসেনের বড় মেয়ে।

নিহত নাজমুলের দাদা চাঁন মিয়া বলেন, বরিশাল থেকে লঞ্চযোগে আজ সোমবার ভোরে চাঁদপুর লঞ্চঘাটে এসে নামেন। লঞ্চঘাট থেকে নোয়াখালী যাওয়ার উদ্দেশে সিএনজিচালিত অটোরিকশায় উঠলে মিশন রোডের মাথায় এসে পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নাজমুল গুরুতর আহত হয়। গুরুতর আহতাবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আনিছুর রহমান শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।

অপরদিকে তানজিনার চাচা আবদুল কাদের বলেন, রাস্তা পার হতে গিয়ে দুপুরে লাওকোরা মুক্তিযোদ্ধা সড়কের টঙ্গীরপাড় প্রধানীয়া বাড়ির সামনে এ দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর অটোচালক গাড়ি নিয়ে পালিয়ে গেছে।

এ ব্যাপারে হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবদুর রশিদ ও চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, আইনি প্রক্রিয়া শেষে পৃথকভাবে শিশুদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top