Saturday , 16 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » বিনোদন » বিশ্ববিদ্যালয়ের প্রভাষক শাকিব খান!

বিশ্ববিদ্যালয়ের প্রভাষক শাকিব খান!

ক্যারিয়ারে দুই দশকেরও বেশি সময় পার করেছেন চিত্রনায়ক শাকিব খান। অভিনয় করেছেন নানা চরিত্রে। তবে এবারই প্রথম তিনি অভিনয় করছেন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক চরিত্রে। শাকিবের নতুন এই রূপ দেখা যাবে বদিউল আলম খোকনের ‘আগুন’ ছবিতে।নির্মাতা বলেন, ‘শাকিব যেকোনো চরিত্রে নিজেকে মানিয়ে নিতে পারে, সেই দক্ষতা তার আছে। আমার এ ছবির গল্প অনেকটা ভিন্ন ঘরানার। শাকিব এতে অভিনয় করছেন একজন প্রভাষক হিসেবে। আমরা এরই মধ্যে ছবির শুটিং শুরু করেছি।’‘আগুন’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন নবাগত নায়িকা জাহারা মিতু।জানা গেছে, ঢাকার পর চট্টগ্রাম ও কক্সবাজারে ‘আগুন’ ছবির শুটিং করা হবে। দেশ বাংলা মাল্টিমিডিয়ার প্রযোজনায় এতে আরও অভিনয় করছেন সাদেক বাচ্চু, সুচরিতা, মিশা সওদাগরসহ অনেকে। ছবির গল্প লিখছেন কমল সরকার।এদিকে নবাগত আরও এক নায়িকার সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন শাকিব। নবাগতা এই নায়িকার নাম আরিয়ানা জামান। কাজী হায়াতের ‘বীর’ ছবিতে এই জুটিকে দেখা যাবে বলে নিশ্চিত করেছেন ছবির সহ-প্রযোজক ইকবাল।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top