Wednesday , 1 July 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » 2019 » April » 04

Daily Archives: April 4, 2019

উন্নয়নশীল পাঁচ দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ : বিশ্বব্যাংক

শিল্পখাতের উন্নয়ন ছাড়াই বিশ্বের দ্রুতগতির উন্নয়নশীল পাঁচ দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ। এমন পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটি বলেছে, এ বছর প্রবৃদ্ধি হতে পারে ৭ দশমিক ৩ শতাংশ। ক্রমবর্ধমান অর্থনীতিতে বাকি চারটি দেশ হলো ধারাবাহিকভাবে ইথিওপিয়া, রুয়ান্ডা, ভুটান এবং ভারত। জিবুতি, আইভরি কোস্ট ও ঘানার সঙ্গে পঞ্চম স্থানে অবস্থান করছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার বিশ্বব্যাংক বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রকাশ করেছে। এ উপলক্ষে রাজধানীর ... Read More »

শিগগিরই দেশে যক্ষ্মা রোগের ওষুধ তৈরি হবে

শিগগিরই বাংলাদেশে যক্ষ্মা রোগের ওষুধ তৈরি করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। সরকারি ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডে (ইডিসিএল) একটি নতুন প্ল্যান্ট তৈরি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সেখানে ওষুধ তৈরি হবে। ওষুধের অভাব এখনও নেই, তখন সক্ষমতা আরও বাড়বে। ৭০০ কোটি টাকার এটা শুরু হয়ে গেছে। সেখানে টিবি ড্রাগ (যক্ষ্মার ওষুধ) তৈরির ... Read More »

প্রতিবেশীদের সঙ্গে কখনো সংঘাতে যাব না : প্রধানমন্ত্রী

প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সুসম্পর্কের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারো সঙ্গে যুদ্ধ করবো না, যুদ্ধ করতে চাই না। আমরা সবার সঙ্গে একটা শান্তিপূর্ণ পরিবেশ চাই। আজ বৃহস্পতিবার রাজধানীর শের-ই-বাংলা নগরে প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনকালে প্রধানমন্ত্রী এসব কথা জানান। রোহিঙ্গাদের প্রসঙ্গে তিনি বলেন, যেহেতু মিয়ানমার আমাদের একেবারেই প্রতিবেশী, তাদের সঙ্গে কখনো সংঘাতে যাব না। বরং আলোচনার মাধ্যমে তাদের নাগরিকদের (রোহিঙ্গা) ... Read More »

৫৪ কোটি ফেসবুক ব্যবহারকারীর আইডি, পাসওয়ার্ডসহ তথ্য ফাঁস

সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান আপগার্ড-এর গবেষকরা জানিয়েছেন, তারা দুটি ভিন্ন সার্ভারে কয়েক কোটি ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংরক্ষণের বিষয়টি উদঘাটন করতে সক্ষম হয়েছে। একটি ব্লগ পোষ্টে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। আপগার্ড জানিয়েছে, আমাজনের সার্ভারে কয়েক কোটি ফেসবুক ব্যবহারকারীর যেসব তথ্য পাওয়া গেছে সেগুলো হলো-নাম, পাসওয়ার্ড, কমেন্টস ইত্যাদি। দুটি ভিন্ন ফেসবুক অ্যাপ ডেভলপারের মাধ্যমে আমাজনের ক্লাউড সার্ভারে সংরক্ষিত করা হয়েছে। আপগার্ড বলছে, ... Read More »

আমিরাতের সর্বোচ্চ বেসামরিক পদক ‘জায়েদ মেডেল’ পেলেন মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ বেসামরিক পদক জায়েদ মেডেল দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার আমিরাতের প্রেসিডেন্ট খলিফা বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ান মোদিকে এ পদকে ভূষিত করেন। আরব আমিরাতের সর্বোচ্চ বেসামরিক এই পদক সাধারণত বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, বাদশাহ ও সরকারপ্রধানকে দেয়া হয়। টুইটারে আরব আমিরাতের যুবরাজ ও দেশটির সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মোহাম্মদ বিন জায়েদ ... Read More »

Scroll To Top