Monday , 22 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » শিক্ষাঙ্গন » ঢাবির লাল বাসে করে গণভবনে যাচ্ছেন ডাকসুর ছাত্রনেতারা

ঢাবির লাল বাসে করে গণভবনে যাচ্ছেন ডাকসুর ছাত্রনেতারা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লাল বাসে করে গণভবনে যাচ্ছেন ডাকসুর নবনির্বাচিত ছাত্রনেতারা। আজ শনিবার বিকেল ৪টায় গণভবনে তাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ করার কথা রয়েছে।

ডাকসুর নবনির্বাচিত এজিএস ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমরা সবাই বিশ্ববিদ্যালয়ের বাসে করে গণভবন যাব।’

এ ব্যাপারে ঢাবির পরিবহন ম্যানেজার কামরুল হাসান বলেন, ‘আটটি বাস এবং পাঁচটি মিনিবাস তৈরি রাখা হয়েছে। আমরা ৫০০ জনের পরিবহনের ব্যবস্থা করে রেখেছি। প্রয়োজন হলে আরো দেওয়া হবে। আমরা ১২টার মধ্যে সব বাস রেডি রেখেছি।

উল্লেখ্য, দীর্ঘ ২৮ বছর পর গত গত ১১ মার্চ ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফলাফল ঘোষণার পর ১৪ মার্চ সন্ধ্যায় প্রধানমন্ত্রীর একজন বিশেষ সহকারী ফোনে আমন্ত্রণ জানান ডাকসু এবং হল সংসদে নির্বাচিত ছাত্র নেতাদের।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top