Friday , 3 July 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » সারাদেশ » শ্যামলীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

শ্যামলীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

রাজধানীর শ্যামলীতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মেহেদী (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

আজ বুধবার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।

র‌্যাবের দাবি, নিহত মেহেদী মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৭টি মামলা রয়েছে।

ঘটনাস্থল থেকে গুলিসহ বিদেশি রিভলবার ও বিপুল পরিমাণ হেরোইন জব্দ করা হয়েছে।

র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানিয়েছে, মাদক উদ্ধার অভিযানে গোলাগুলিতে মেহেদী নিহত হয়েছে। এ সময় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top