চট্টগ্রামের সীতাকুণ্ডে মালবোঝাই পিকআপ ভ্যান উল্টে পড়ে গাড়ির চালক নিহত হয়েছেন। আজ শনিবার বেলা ১১টায় উপজেলাধীন মহাসড়কের বাঁশবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত চালকের নাম আবদুল হামিদ (৪৯)। তিনি কুমিল্লা নাঙ্গলকোট এলাকার মৃত আবদুর রহিমের ছেলে। ফায়ার সার্ভিস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার ওয়াছি আজাদ বলেন, শনিবার বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া মগপুকুর এলাকায় দাড়িয়ে একটি পিক-আপ ভ্যানে মালবোঝাই করা হচ্ছিল। এসময় হটাৎ চাকা পিচলে পিকআপ ভ্যানটি রাস্তার পাশে উল্টে পড়ে গেলে গাড়িতে থাকা চালক আবদুল হামিদ নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রম্নত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।
Welcome To B News Just another WordPress site
