বাগমারা প্রতিনিধিঃ রাজশাহী-৪ ( বাগমারা) আসনে তৃতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বাগমারা উপজেলাবাসীর ভালবাসায় সিক্ত হলেন ইন্জিঃ মোঃ এনামুল হক এমপি। টানা তৃতীয় বারের মতো তিনি বাগমারা আসনের সংসদ সদস্য নির্বাচিত হলেন। রবিবার অনুষ্টিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেন। ভোটের ফল প্রকাশের পর থেকে বিভিন্ন এলাকার নৌকা পাগলরা মিছিল নিয়ে উপস্তিত হয় প্রিয় মানুষটিকে দেখতে। সবার হাতে ছিল ফুলের মালা আর ফুলের তোড়া। সমবার বিকালে বাগমারা উপজেলার হাজার হাজার জনগণ উপজেলার ভবানীগর্নজ একটি আনন্দ র্যালী বের করে। র্যালীটি আওয়ামীলীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর কমপ্লেক্সর সামনে থেকে র্যালীটি বের হয়ে বাজারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে এসে পৌছালে তা জনসভায় রুপ নেয়। র্যালীতো উপস্তিত ছিলেন নব-নির্বাচিত ও দুই বারের সফল সংসদ সদস্য ইন্জিঃ এনামুল হক। শহীদ মিনারে উপজেলার হাজার হাজার মানুষের ভালবাসা আর শ্রদ্ধায় সিক্ত হলেন ইন্জিঃ এনামুল হক এমপি। ইন্জিঃ এনামুল হক এমপি উক্ত জনসভায় বক্তব্য কালে বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে বাগমারার প্রমাণ করে দিয়েছে তারা উন্নয়ন চাই। তারা সন্তাসী কর্মকান্ডকে সমর্থন করেনা। আমি এই বিজয়ে বাগমারাবাসীকে উৎসর্গ করলাম নৌকার বিজয় নিশ্চিত করেছে বাগমারার অবশিষ্ট উন্নয়ন। জনগণের স্বপ্নকে বাস্তবে রুপ দিতে সবসময় তাদের পাশে থেকে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন ইন্জিঃ এনামুল হক।
Welcome To B News Just another WordPress site
