Wednesday , 20 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » রাজনীতি » এটা কি মামা বাড়ির আবদার : ওবায়দুল কাদের

এটা কি মামা বাড়ির আবদার : ওবায়দুল কাদের

৩০ ডিসেম্বরের নির্বাচন বাতিল করে নতুন করে ভোটগ্রহণের যে দাবি জাতীয় ঐক্যফ্রন্ট করেছে সেটিকে প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘এটা কি মামা বাড়ির আবদার?’

আজ মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, একটি অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে। দেশী-বিদেশি পর্যবেক্ষকরা এই নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ বলেছে। ভোটাররা স্বাচ্ছন্দ্যে ভোট দিয়েছে। ভোট উৎসব চলেছে ৩০ ডিসেম্বর।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top