ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মডেল বাজার নামক স্থানে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস বিরতিহীনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের জমিতে পাড়ে যায়। এতে তিনজন নিহত ও দুইজন আহত হয়েছে।
শেরপুর হাইওয়ে পুলিশ ও তাজপুর ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকাল ৯টায় সিলেট থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস বিরতিহীন পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী জমিতে পড়ে দুমড়েমুচড়ে যায়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের জমিতে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।
শেরপুর হাইওয়ে থানার ওসি বিমল চন্দ্র ভৌমিক জানান, দ্রুতগতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় আতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
Welcome To B News Just another WordPress site
