রংপুরের মিঠাপুকুরে বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। আহত অন্তত ১০ জন। আজ রোববার সকাল পৌনে সাতটার দিকে উপজেলার দমদমা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দমদমা এলাকার দুর্ঘটনায় নিহত দুজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত ব্যক্তিদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, হিমেল পরিবহন নামের যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে ঠাকুরগাঁও যাচ্ছিল। আর মালবোঝাই ট্রাকটি রংপুর থেকে বগুড়া যাচ্ছিল। মিঠাপুকুর উপজেলার দমদমা এলাকায় যানবাহন দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে হতাহত হওয়ার এ ঘটনা ঘটে।
Welcome To B News Just another WordPress site
