Thursday , 2 July 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » বিনোদন » ২০০ কোটি আয়ের ঘরে পা রাখল পদ্মাবত

২০০ কোটি আয়ের ঘরে পা রাখল পদ্মাবত

অবশেষে বক্স অফিসে ২০০ কোটি আয়ের মাইলফলক স্পর্শ করল সঞ্জয় লীলা বনসালির বিতর্কিত ও আলোচিত সুপার মুভি পদ্মাবত। প্রেক্ষাগৃহে মুক্তির ১১তম দিনে এই অর্জন হলো পদ্মাবতের। দর্শকদের মাঝে ভালোই সাড়া ফেলেছে এই ছবিটি। ভারতের শীর্ষ ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ ট্যুইটে এই বিষয়ে জানান।

তিনি আরো বলেন, ছবিটি রণবীর সিং আর শহিদ কাপুরের বক্স অফিসে সবচেয়ে সফল ছবি। আর এটা হয়তো দীপিকা পাডুকোনেরও সবচেয়ে ব্যবসাসফল ছবি হতে পারে। হয়তো এটা দীপিকার সুপারহিট ছবি ‘চেন্নই এক্সপ্রেস’-এর রেকর্ড ভেঙে দেবে।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top