Wednesday , 20 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » শিক্ষাঙ্গন » এশিয়ার সেরা ৩৫০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়

এশিয়ার সেরা ৩৫০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়

এশিয়ার সেরা ৩৫০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
আজ ভিসি অধ্যাপক ড. মো.আখতারুজ্জামানকে অভিনন্দন জানিয়ে লন্ডনভিত্তিক সংস্থা ‘টাইমস হায়ার এডুকেশন’-এর পাঠানো একটি ফ্যাক্স বার্তায় এ কথা জানানো হয়।
আগামী ৫-৭ ফেব্রুয়ারি চীনের শেনঝেন শহরে অনুষ্ঠেয় ‘টাইমস হায়ার এডুকেশন’-এর এশিয়া ইউনিভার্সিটিজ সামিটে এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
তিন দিনব্যাপী এই সম্মেলনে এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়গুলোর প্রেসিডেন্ট/ভিসি অংশগ্রহণ করবেন। এই সম্মেলনে অংশগ্রহণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
ঢাবি ভিসি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান বৃদ্ধির জন্য বর্তমান প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই স্বীকৃতিস্বরূপ এশিয়ার সেরা ৩৫০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে এ বিশ্ববিদ্যালয় স্থান করে নিয়েছে।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top