Thursday , 2 July 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » সারাদেশ » নারায়ণগঞ্জে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় নিখোঁজের একদিন পর আসমা আক্তার নামে অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৮টায় জালকুড়িতে আরব আলী মিয়ার বাড়ির পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা যায়, নিহতের স্বামী সরোয়ার মিয়া বরিশালের বাকেরগঞ্জের নজরুল হাওলাদারের ছেলে। তিনি টাইলস মিস্ত্রীর কাজ করেন। তারা ওই এলাকার আরব আলীর বাড়িতে ভাড়া থাকেন। এটি তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, নিখোঁজের একদিন পর মরদেহ উদ্ধার রহস্যজনক। তবে মরদেহ গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় নিহতের স্বামী সরোয়ার মিয়াসহ চারজনকে আটক করেছে পুলিশ।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top