Wednesday , 1 July 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » সারাদেশ » আসছে শৈতপ্রবাহ, বাড়বে শীতের তীব্রতা

আসছে শৈতপ্রবাহ, বাড়বে শীতের তীব্রতা

রাজধানীসহ সারা দেশে আগামী সপ্তাহ থেকে শীতের তীব্রতা বাড়তে থাকবে। আর আগামীকাল (বুধবার) থেকেই ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করবে। এছাড়াও দেশের বিভিন্ন স্থানের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচেও নেমে আসতে পারে।

চলতি মাসে দেশের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে একটি মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস ও ৪-৬ ডিগ্রি সেলসিয়াস) শৈত্য প্রবাহ ও অন্য স্থানে দুই থেকে তিনটি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস)/ মাঝারি ধরনের (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদফতরের বিশেষজ্ঞ কমিটির দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য পাওয়া গেছে।

এ দিকে দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রদানের জন্য ১ জানুয়ারি আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রে ঢাকার বিশেষজ্ঞ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানান, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের বিশ্লেষিত আবহাওয়া মানচিত্র ও জলবায়ু মডেল বিশ্লেষণ করে বলা হয়_ জানুয়ারি মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দেশের সাত বিভাগে সর্বনিম্ন ৮-১৮ মিলিলিটার বৃষ্টিপাত হতে পারে।

দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চল ও নদনদীর অববাহিকায় মাঝারি ঘন কুয়াশা এবং হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশা কখনোও কখনোও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ মাসে দেশের প্রধান নদ-নদীসমূহে পানি প্রবাহ স্বাভাবিক থাকবে।

আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং সিলেট, বরিশাল ও খুলনা বিভাগের কয়েকটি জায়গায় হাল্কা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top