Wednesday , 20 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » শিক্ষাঙ্গন » অনশনস্থলে উপস্থিত হয়ে শিক্ষামন্ত্রীর আশ্বাস : প্রত্যাখ্যান শিক্ষকদের

অনশনস্থলে উপস্থিত হয়ে শিক্ষামন্ত্রীর আশ্বাস : প্রত্যাখ্যান শিক্ষকদের

এমপিওভুক্তির দাবিতে অনশনরত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারীদের অনশন ভাঙাতে জাতীয় প্রেসক্লাবের সামনে উপস্থিত হয়ে তাদের দাবি-দাওয়া মানার আশ্বাস দিয়েছেন শিক্ষমন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তবে শিক্ষকরা সুনির্দিষ্ট প্রস্তাবনা ছাড়া আন্দোলন স্থগিত করতে রাজি হননি।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে শিক্ষামন্ত্রী প্রেসক্লাবের সামনে পৌঁছান। সেখানে শিক্ষকদের সঙ্গে কথা বলেন তিনি। সবমিলিয়ে মিনিট বিশেক সেখানে অবস্থান করেন মন্ত্রী, কথা বলেন গণমাধ্যমের সঙ্গেও।

তবে সাড়ে ১১টার দিকে শিক্ষামন্ত্রী চলে গেলে আবার আগের মতো বিক্ষোভ শুরু করেন শিক্ষকরা। অনশনও অব্যাহত রেখেছেন তারা।

শিক্ষকরা মূলত মন্ত্রীর কাছে সুনির্দিষ্ট একটি তারিখ চেয়েছেন।

প্রেসক্লাবরে সামনে দাঁড়িয়ে মন্ত্রী বলেন, গতকাল রাত দেড়টা পর্যন্ত অর্থমন্ত্রীর সাথে আমি ও সচিব বৈঠক করেছি। সেখানে অর্থমন্ত্রী সম্মতি দিয়েছেন। অর্থমন্ত্রী আশ্বাস দিয়েছেন, ২০১০ সালের পর থেকে নতুন করে যে এমপিওভুক্তি দেয়া বন্ধ ছিল তা আবারও চালু করা হবে।

আন্দোলনরত শিক্ষকদের উদ্দেশে মন্ত্রী বলেন, তাই আপনারা আর কষ্ট করবেন না। আমি কথা দিচ্ছি আপনাদের এমপিওভুক্তি করা হবে। এ লড়াই আপনাদের না। এ লড়াই আমাদের।

তবে শিক্ষামন্ত্রীর এ কথা শুনেই শিক্ষকরা ‘মানি না, মানব না’ বলে এমপিওভুক্তির জন্য নির্দিষ্ট সময়ের দাবিতে স্লোগান দিতে শুরু করেন।

এরপর মন্ত্রী চলে যান প্রেসক্লাবের সামনে থেকে। মন্ত্রীর সঙ্গে এ সময় মন্ত্রণালয়ের দুই সচিব ও কর্মকর্তারা ছিলেন।

ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন করছেন শিক্ষক-কর্মচারীরা। স্বীকৃতপ্রাপ্ত সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তির দাবিতে গত ২৬ ডিসেম্বর থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন নন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। গত রোববার থেকে তাঁরা একই দাবিতে আমরণ অনশন শুরু করেন।

আমরণ অনশনের দ্বিতীয় দিনে গতকাল সোমবার অসুস্থ হয়ে পড়েন ১৩ জন নন-এমপিও শিক্ষক-কর্মচারী। তাঁদের মধ্যে ছয়জন বিকেল পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিলেন।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top