বরিশালে ‘বাল্যবিবাহ প্রতিরোধে ধর্মীয় নেতাদের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় বক্তারা বলেছেন, বাল্যবিবাহের ক্ষেত্রে কাজীরা দ্বিমত পোষণ করলে অনেক সময় রাজনৈতিক ও স্থানীয় প্রভাবশালীদের তোপের মুখে পড়ে বিয়ে পড়াতে বাধ্য হন কাজীরা। এ ক্ষেত্রে স্থানীয় গ্রাম পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা আরেকটু সচেতন হলে গ্রাম-গঞ্জের বাল্যবিবাহ শূন্যের কোঠায় নিয়ে আসা সম্ভব।
আজ নগরীর গড়িয়ারপাড় ব্র্যাক লার্নিং সেন্টার কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় জেলার আগৈলঝাড়া, হিজলা, মুলাদী, মেহেন্দিগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলা থেকে আগত মসজিদের ইমাম, পুরোহিতসহ ধর্মীয় নেতারা এসব কথা বলেন।
সেক্টর স্পেশালিস্ট গালর্স নট ব্রাইড সূবর্ণা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, বরিশাল মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা বেগম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ব্র্যাক ম্যানেজার কালা চাঁদ দাস অসিত ও বেসরকারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক হাসিনা বেগম নিলা।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা বেগম বলেন, ধর্মীয় নেতারা নিজ নিজ স্বদিচ্ছা নিয়ে কাজ করলে বাল্যবিবাহ সহ সকল প্রর্যায়ের নারী নির্যাতন এবং সকল অপরাধ কমিয়ে আনা সম্ভব। কর্মশালায় বরিশাল জেলার ৫ উপজেলা থেকে ৩২ জন ইমাম ও পুরোহিতসহ ধর্মীয় নেতারা অংশগ্রহণ করেন।
Welcome To B News Just another WordPress site
