Monday , 18 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » অপরাধ » ব্লগার নিলয় হত্যার প্রতিবেদন দাখিল ১৪ ডিসেম্বর

ব্লগার নিলয় হত্যার প্রতিবেদন দাখিল ১৪ ডিসেম্বর

ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পিছিয়ে আগামী ১৪ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। আজ বুধবার মামলাটির প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল।

কিন্তু ডিবি পুলিশ আদালতে কোনো প্রতিবেদন না দেওয়ায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল হক প্রতিবেদন দাখিলের জন্য নতুন করে ১৪ ডিসেম্বর দিন ধার্য করেছেন।

২০১৫ সালের ৭ আগস্ট রাজধানীর পূর্ব গোড়ান টেম্পোস্ট্যান্ডের কাছে ৮ নম্বর সড়কের নিজ বাসায় খুন হন নিলয়। সন্ত্রাসীরা তার গলা ও ঘাড়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে। দুই বছর ধরে তিনি ওই বাসাটিতে ভাড়া ছিলেন। নিহত নিলয়ের গ্রামের বাড়ি পিরোজপুর জেলার চাল্লিশা গ্রামে। তার বাবার নাম তারাপদ চট্টোপাধ্যায়। এ ঘটনায় নিহতের স্ত্রী আশামনি রাজধানীর খিলগাঁও থানায় এ হত্যা মামলাটি দায়ের করেন।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top