রাজধানীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৩৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরের দিকে কারওয়ান বাজার রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানার এএসআই রাশেদ রানা বলেন, ভোরে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় কোনো একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই ব্যক্তি। খবর পেয়ে সকাল ৭টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরো জানান, পরনে ছিল ছাই রংয়ের গেঞ্জি ও ফুল প্যান্ট। মৃত ব্যক্তির নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।
Welcome To B News Just another WordPress site
