Friday , 3 July 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » সারাদেশ » বঙ্গভবনে প্রধান বিচারপতির পদত্যাগপত্র

বঙ্গভবনে প্রধান বিচারপতির পদত্যাগপত্র

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পদত্যাগপত্র বঙ্গভবনে পৌঁছেছে। শনিবার তার পদত্যাগপত্র বঙ্গভবনে পৌঁছানোর কথা নিশ্চিত করেছে একটি সরকারি সূত্র।

প্রধান বিচারপতির পদত্যাগপত্র পৌঁছানোর পর আইনমন্ত্রী আনিসুল হক বঙ্গভবনের উদ্দেশে রওনা দিয়েছেন বলে জানা গেছে। এরআগে কানাডা যাওয়ার পথে শুক্রবার সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন সিনহা।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের অবকাশ শেষে আদালত খোলার আগের দিন গত ২ অক্টোবর ছুটিতে যান প্রধান বিচারপতি। পরে ১৩ অক্টোবর অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়েন ছুটিতে থাকা এস কে সিনহা। তারপর থেকেই দেশে ফিরে প্রধান বিচারপতি হিসেবে এস কে সিনহার দায়িত্বভার গ্রহণ নিয়ে সৃষ্টি হয় নানা সংশয়।

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় ও বেশকিছু পর্যবেক্ষণ নিয়ে সরকারের সমালোচনার মুখে থাকা এস কে সিনহার ছুটির শেষ দিন ছিল শুক্রবার। আর এদিনই বিদেশ থেকে রাষ্ট্রপতির কাছে তিনি পদত্যাগপত্র পাঠান বলে নিশ্চিত করে একাধিক সূত্র।

গত ২ অক্টোবর এক মাস ছুটির কথা জানিয়ে রাষ্ট্রপতি বরাবর চিঠি পাঠান প্রধান বিচারপতি। তার ছুটির মেয়াদ ছিল ১ নভেম্বর পর্যন্ত। ছুটিতে থাকা অবস্থায় প্রধান বিচারপতির ১৩ অক্টোবর বা কাছাকাছি সময়ে বিদেশে যাওয়ার এবং ১০ নভেম্বর পর্যন্ত বিদেশে থাকার ইচ্ছা পোষণের বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করতে ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। গত ১০ অক্টোবর বিদেশ যাওয়ার বিষয়ে পাঠানো ওই চিঠির পরিপ্রেক্ষিতে আইন মন্ত্রণালয় ১২ অক্টোবর প্রজ্ঞাপন জারি করে। এ হিসেবে শুক্রবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ছুটির মেয়াদ শেষ হয়।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top