Saturday , 4 July 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » সারাদেশ » সাগরে দুর্বল লঘুচাপ, মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা

সাগরে দুর্বল লঘুচাপ, মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা

বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত স্থল গভীর নিম্নচাপটি আরো উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। তবু এর প্রভাবে দেশের কিছু স্থানে হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আজ বুধবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরো বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই/এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে সামান্য হ্রাস পেতে পারে। দেশের অন্যত্র তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এসব এলাকার ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এদিকে, সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩৬ মিনিটে এবং আগামীকাল বৃহস্পতিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৫ মিনিটে।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top