Saturday , 4 July 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » সারাদেশ » অনির্দিষ্টকালের বাস ধর্মঘট বরিশাল বিভাগে

অনির্দিষ্টকালের বাস ধর্মঘট বরিশাল বিভাগে

অনির্দিষ্টকালের বাস ধর্মঘট বরিশাল বিভাগে

এ,কে,এম শফিকুল ইসলামঃ মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধ এবং মালিক সমিতির নেতার ওপর হামলার ঘটনার বিচার দাবিতে বরিশাল বিভাগের ছয় জেলায় আজ সকাল থেকে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু করেছেন মালিকরা। বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির ডাকা এ ধর্মঘটের কারণে আজ বৃহস্পতিবার সকাল থেকে বিভাগের ৩৮টি পথে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রীদের দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে। গতকাল বুধবার বিকেলে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়। বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন  জানান, দুদিন আগে বরিশাল-পটুয়াখালী সড়কের দপদপিয়া এলাকায় মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম খানকে মারধর করেন থ্রি হুইলার শ্রমিকরা। এ ঘটনায় মামলা করতে গেলে তা নেয়নি বন্দর থানা পুলিশ। সরকারিভাবে নিষেধ থাকা সত্ত্বেও মহাসড়কে থ্রি হুইলার চলছে অবাধে। এর কারণে প্রায় প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। হামলার ঘটনায় মামলা গ্রহণ এবং মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধ না হওয়া পর্যন্ত ৩৮ রুটে বাস চলাচল বন্ধ থাকবে বলে জানান মালিক সমিতির সাধারণ সম্পাদক। এদিকে আজ ভোরে বরিশাল নগরীর রূপাতলী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, ভোলা ও বরিশাল জেলার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। কোন রুটে যাতে বাস চলাচল না করে, তার তদারকি করছেন মালিক সমিতির লোকজন। হঠাৎ করে বাস ধর্মঘট শুরু হওয়ায় সাধারণ যাত্রীরা পড়েছেন চরম বিপাকে। বাসের আশায় টার্মিনালে এলেও অনেককে আশাহত হয়ে ফিরে যেতে হচ্ছে। অনেকে আবার রিকশা বা ভ্যানগাড়িতে করে কাছাকাছির গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top