Saturday , 16 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » বিনোদন » চিত্রনায়িকা পূর্ণিমা ‘গ্রিন ইউনিভার্সিটির’ মিডিয়া বিভাগের খণ্ডকালীন শিক্ষিকা

চিত্রনায়িকা পূর্ণিমা ‘গ্রিন ইউনিভার্সিটির’ মিডিয়া বিভাগের খণ্ডকালীন শিক্ষিকা

 চিত্রনায়িকা পূর্ণিমা ‘গ্রিন ইউনিভার্সিটির’ মিডিয়া বিভাগের খণ্ডকালীন শিক্ষিকা

এ,কে,এম শফিকুল ইসলামঃ জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা বিভ্ন্নি চলচ্চিত্রে কাজ করার অভিজ্ঞতার গল্প টিভি ও পত্রিকার অনেক সাক্ষাৎকারে বলেছেন। এবার সেই অভিজ্ঞতার নানা গল্প শিক্ষার্থীদের বলবেন তিনি।গতকাল মঙ্গলবার রাজধানীর গ্রিন ইউনিভার্সিটির মিডিয়া বিভাগের ‘সার্টিফিকেট ইন অ্যাক্টিং’ বিষয়ে শর্ট কোর্সের খণ্ডকালীন শিক্ষিকা হিসেবে চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন বলে জানিয়েছেন পূর্ণিমা। এ বিষয়ে পূর্ণিমা আরো বলেন, ‘অনেক পত্রিকায় আমাকে শিক্ষিকা হিসেবে বলা হয়েছে। কিন্তু নিজেকে শিক্ষিকা বলতে আমি চাই না। দীর্ঘদিন ধরে অভিনয় করছি। অভিনয় করে যে অভিজ্ঞতাগুলো হয়েছে, সেই বিষয়গুলো শিক্ষার্থীদের আমি বলব। এতে যদি তাদের উপকার হয়, তাহলে আমার ভালো লাগবে। পূর্ণিমা আরো বলেন, ‘এ কাজটা শুধু আমি একা করব না। আমার সঙ্গে অনেক সেলিব্রেটি এ কাজটা করবেন। আমরা ভিন্ন ভিন্ন সময়ে ভার্সিটিতে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলব। নিজের অভিনয়ের অভিজ্ঞতার কথা এর আগে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বলেননি বলে জানান পূর্ণিমা। আসছে ঈদুল আজহার পর বিশ্ববিদ্যালয়ে এই বিষয়টির কার্যক্রম শুরু হবে বলে জানান পূর্ণিমা। ১৯৯৭ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ চলচ্চিত্রের মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় পূর্ণিমার। ২০১০ সালে ‘ওরা আমাকে ভালো হতে দিল না’ ছবিতে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। পূর্ণিমা অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘মনের মাঝে তুমি’, ‘শুভা’, ‘হৃদয়ের কথা’, ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’, ‘মেঘলা আকাশ’, ‘মাটির ঠিকানা’, ‘নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি’, ‘আই লাভ ইউ’, ‘জামাই শ্বশুর’, ‘সাথী তুমি কার’ ও ‘শাস্তি’ ইত্যাদি।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top