Wednesday , 1 July 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » সারাদেশ » ধর্মঘটের হুমকি, পয়লা রমজান থেকে মাংস ব্যবসায়ীদের

ধর্মঘটের হুমকি, পয়লা রমজান থেকে মাংস ব্যবসায়ীদের

ধর্মঘটের হুমকি, পয়লা রমজান থেকে মাংস ব্যবসায়ীদের

দাবি না মানলে পয়লা রমজান থেকে কর্মবিরতি ও ধর্মঘটের হুমকি দিয়েছেন মাংস ব্যবসায়ীরা। দাবি পূরণের জন্য আগামী ১৫ দিন সময় দিয়েছেন তাঁরা। আজ রোববার সকালে ডিআরইউতে এক সংবাদ সম্মেলনে মাংস ব্যবসায়ীরা রাজধানীতে স্থায়ী পশুর হাট তৈরি, মানসম্মত একাধিক কসাইখানা তৈরির দাবি জানিয়েছেন। আগামী ১৫ দিনের মধ্যে এসব দাবি পূরণ না হলে পয়লা রমজান থেকে ধর্মঘট করার হুমকি দিয়েছেন তাঁরা। সংবাদ সম্মেলনে বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম অভিযোগ করে বলেন, দেড় বছর ধরে নির্ধারিত খাজনার চেয়ে বেশি অর্থ আদায় করছেন গাবতলী পশুর হাটের ইজারাদাররা। বিদ্যুৎ-পানি-গ্যাস সংযোগ বন্ধ হওয়ায় ট্যানারিগুলোও গরুর চামড়া কেনা কমিয়ে দিয়েছে। পশুর মাংস ব্যবসায়ীদের কাছ থেকে লুটেরারা কোটি কোটি টাকা লুট করে নিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top