Thursday , 14 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » অপরাধ » কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযানে সাড়ে ১৫ হাজার পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক

কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযানে সাড়ে ১৫ হাজার পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক

কুমিল্লার চৌদ্দগ্রামে  অভিযানে সাড়ে ১৫ হাজার পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক

কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক অভিযানে সাড়ে ১৫ হাজার পিস ইয়াবা ও একটি প্রাইভেটকারসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন-টাঙ্গাইলের মির্জাপুর থানার গোরাই আতারামপাড়া গ্রামের জহিরুল ইসলামের ছেলে কামরুল ইসলাম হৃদয় (২২), গোরাই নাজিরপাড়া গ্রামের আবদুল লতিফের ছেলে মতিউর রহমান (৩২), গোরাই খামারপাড়া গ্রামের চাঁন মিয়ার ছেলে জুয়েল রানা (২৪), কক্সবাজার সদরের টেকপাড়ার ইলিয়াছ আলীর মেয়ে মরিয়ম বেগম (৩৮) ও চৌদ্দগ্রামের কাশিনগর ইউনিয়নের পূর্ব শাহাপুর গ্রামের আলী আকবরের ছেলে মনির হোসেন (৩৪)। চৌদ্দগ্রাম থানার এএসআই শাহজাহান জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলা দোয়েল চত্বর থেকে শনিবার রাতে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ বিক্রেতা মনির হোসেনকে আটক করা হয়। অপর অভিযানে সন্ধ্যায় মহাসড়কের থানা গেট থেকে একটি প্রাইভেটকারে ৭ হাজার পিস ইয়াবাসহ হৃদয়, মতিউর, রানা ও মরিয়মকে আটক করা হয়।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top